ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   ৭০ বার পঠিত
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

ভারতে লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে, গ্রেফতার হলেন রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যারা ঘুষ দিয়েছিলেন, তাদের সুবিধা করে দেওয়া হয়েছিল বলে তার সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী যিনি পদে থাকাকালীন গ্রেফতার হলেন। গ্রেফতারের আগে তার ফোন বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু করে ইডির ১২ জন সদস্য। প্রয়োজনীয় নথি দেখিয়েই তার বাড়িতে প্রবেশ করেন ইডি সদস্যরা। এসময় তার বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

কেজরিওয়ালকে গ্রেফতারের পরই তার বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আম আদমি পার্টির সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দিল্লিজুড়েই বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শুক্রবার পিএমএলএ আদালতে হাজির করা হবে আম আদমি পার্টি প্রধানকে। তবে বৃহস্পতিবার সন্ধ্যাতেই নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।

কেজরিওয়াল গ্রেফতারের পর দিল্লির মন্ত্রী অতিশী জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী পদেই থাকবেন তিনি।

তার অভিযোগ, দুই বছর আগের এই মামলায় আপ নেতা ও মন্ত্রীদের বাড়িতে অন্তত হাজার বার তল্লাশি চালিয়েছে ইডি বা সিবিআই। কিন্তু একটি পয়সাও উদ্ধার করতে পারেননি তারা।

লোকসভা নির্বাচনের আগে তাকে গ্রেফতারের ঘটনাকে বিজেপি ও মোদি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন অতিশী।

এদিকে ইডি জানিয়েছে, আবগারি মামলায় আপ প্রধানকে নয় বার সমন পাঠানো হয়। কিন্তু আটবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। কিন্তু হাজিরা না দিয়ে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু হাইকোর্ট কোনও সুরক্ষা না দেওয়ায়, শেষে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।

এদিকে আম আদমি পার্টির নেতাদের অভিযোগ, ইডির লক্ষ্য মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ নয়। এত দিন ধরেও তারা এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পায়নি। তাই লোকসভা ভোটের আগে সমন পাঠিয়ে তাকে গ্রেফতার করেছে ইডি।

আবগারি মামলায় বিআরএস নেত্রী কবিতাকে কিছুদিন আগে গ্রেফতার করেছে ইডি। এছাড়া দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া এবং দলের রাজ্যসভার বিধায়ক সঞ্জয় সিংহকে গ্রেফতার করে তিহার জেলে পাঠানো হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa