ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

রাশিয়ায় কনসার্ট হলের হত্যাকাণ্ডে জাতীয় শোক

ডে নাইট ডেস্ক
রবিবার, ২৪ মার্চ ২০২৪   ৭৪ বার পঠিত
রাশিয়ায় কনসার্ট হলের হত্যাকাণ্ডে জাতীয় শোক

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। এই ঘটনার জেরে আজ রোববার দেশজুড়ে একদিনের জাতীয় শোক পালন করছে দেশটি।

ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রধান সন্দেহভাজন চারজনই বিদেশি নাগরিক বলে দাবি করেছে রুশ প্রশাসন।

এএফপির খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার বিষয়ে তার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ইউক্রেনে পালিয়ে যাবার সময় চার বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার হামলার পরপরই রাশিয়ার কর্মকর্তারা এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছিল। যদিও রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।

হামলার পরদিন শনিবার এক টেলিগ্রাম বার্তায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে।

যদিও প্রেসিডেন্ট পুতিন জনসমক্ষে করা প্রথম মন্তব্যে আইএসয়ের দায় স্বীকার করে দেওয়া বিবৃতির বিষয়ে কোনো কথা বলেননি।

এদিকে এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে আছেন শতাধিক। এদের মধ্যে অনেকের অবস্থা বেশ গুরুতর। রুশ কর্মকর্তারা মনে করছেন,মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa