ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের

ডে নাইট ডেস্ক
বুধবার, ২৭ মার্চ ২০২৪   ৭৩ বার পঠিত
বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের

বিশ্বে প্রতিদিন খাবার নষ্ট হয় ১০০ কোটি জনের। এসব নষ্ট হওয়া খাবারের মধ্যে এক পঞ্চমাংশ গৃহস্থালি, রেস্তোরাঁ, খাদ্য পরিষেবা এবং খুচরা খাতের। অথচ এর বিপরীতে প্রত্যেক দিন অনাহারে থাকছে প্রায় ৮০ কোটি মানুষ।

বুধবার জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) ফুড ওয়েস্ট ইনডেক্স রিপোর্ট-২০২৪ এই তথ্য প্রকাশ করেছে।

জাতিসংঘের ওই রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্ব ১০০ কোটি মেট্রিক টনের বেশি খাবার অপচয় হয়েছে। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সময় নষ্ট হয়ে যায়। এছাড়া খাদ্য উৎপাদনের খামার থেকে খাদ্য গ্রহণ পর্যন্ত পৌঁছানোর সময়ে নষ্ট হয় প্রায় ১৩ শতাংশের উপরে। বিশ্বের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ যখন খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন এবং প্রায় ৮০ কোটি মানুষ অনাহারে থাকছে তখন খাদ্যর এই অপচয়ের পরিসংখ্যান রীতিমত ভাবিয়ে তুলেছে।

খাদ্য অপচয় একটি বিশ্বব্যাপী ট্র্যাজেডি উল্লেখ করে ইউএনইপি’র পরিচালক ইঙ্গার অ্যান্ডারসন বলেন, ‘সারা বিশ্বে খাদ্য নষ্ট হওয়ায় লক্ষ লক্ষ মানুষ আজ ক্ষুধার্ত হচ্ছে। শুধুমাত্র এটি একটি বড় সমস্যা নয়, এছাড়াও এই ধরনের অপ্রয়োজনীয় বর্জ্যের প্রভাব জলবায়ু এবং প্রকৃতির মোকাবিলায় খরচ বাড়ছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে গৃহস্থালি থেকে ৬০ কোটি মেট্রিক টনের বেশি খাদ্য নষ্ট করেছে। যা মোট অপচয়ের প্রায় ৬০ শতাংশ। এছাড়া খাদ্য পরিষেবা খাতের অপচয় প্রায় ২৮ শতাংশ এবং খুচরা খাত ১২ শতাংশ বর্জ্যের জন্য দায়ী। গড় ব্যক্তি প্রতি বছরে ৭৯ কিলোগ্রাম খাবার অপচয় করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাদ্য অপচয় কেবল উন্নত বিশ্বের ঘটনা নয়। উচ্চ এবং মধ্যম আয়ের দেশগুলিতে প্রতি বছর জনপ্রতি ৭ কিলোগ্রাম খাবারের অপচয় হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa