ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড

ডে নাইট ডেস্ক
সোমবার, ০১ এপ্রিল ২০২৪   ৭৮ বার পঠিত
বিশ্ববাজারে সোনার দামে রেকর্ড

স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। আন্তর্জাতিক বাজারে একের পর এক রেকর্ড গড়ে চলেছে স্বর্ণ। সোমবার আরেক নজির স্থাপন করেছে ধাতুটি। এদিন প্রতি আউন্সের দাম উঠেছে ২২৬৫ ডলারে। বিশ্ব ইতিহাসে যা সর্বোচ্চ। খবর সিএনবিসির।

প্রতিবেদনে বলা হয়, আগামী মে অথবা জুনে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রত্যাশায় নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আবেদন বেড়েছে। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।

আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১ দশমিক ৩২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ২২৬৫ ডলার ৫৩ সেন্টে। বিশ্ব ইতিহাসে তা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে কখনো এতো দাম দেখেননি বিশ্ববাসী। দিনের শুরুতে যা ছিল ২২৬০ ডলার।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) বাজার বিশ্লেষক জোসেফ কাভাটনি বলেন, আমি মনে করি, স্বর্ণের জন্য এখন সত্যিকার অর্থেই রোমাঞ্চকর সময়। নেপথ্য কারণ ফেডের সুদহার হ্রাসের জোরাল সম্ভাবনা। ব্যবসায়ীরা শক্তভাবে ধারণা করছেন, এবার সুদের হার কমাবেই ফেড।

তিনি বলেন, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক ঝুঁকি বিদ্যমান। প্রতিটি দেশে মূল্যস্ফীতি চড়া রয়েছে। সেই সঙ্গে মার্কিন ডলারের মান কমেছে। ফলে রিজার্ভে বৈচিত্র্য আনার তৎপরতা চালাচ্ছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে স্বর্ণ কেনা বাড়িয়েছে তারা। আর এটিই হচ্ছে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্য বৃদ্ধির মুখ্য কারণ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa