ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

লিবিয়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা

ডে নাইট ডেস্ক
সোমবার, ০১ এপ্রিল ২০২৪   ৭৫ বার পঠিত
লিবিয়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে গ্রেনেড হামলা

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ আল-দিবেইবাহর বাড়িতে আরপিজি (রকেট প্রোপেলড গ্রেনেড) হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৩১ মার্চ) ত্রিপোলির হেয় আনদালুস এলাকায় তার বিলাসবহুল বাড়িতে এই হামলা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন লিবীয় মন্ত্রী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, তারা সাগরপাড়ে প্রধানমন্ত্রীর বাড়ির দিক থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর ওই এলাকায় বিপুল সংখ্যক সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।

২০১১ সালের ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর লিবিয়ায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ২০১৪ সালে দেশটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তখন থেকে লিবিয়ার পূর্ব ও পশ্চিম অংশ শাসন করছে দুটি পৃথক প্রশাসন।

২০২১ সালে জাতিসংঘ-সমর্থিত প্রক্রিয়ার মাধ্যমে দিবেইবাহের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠিত হয়েছিল। কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যর্থ প্রচেষ্টার পর লিবিয়ার পূর্ব অংশ তার বৈধতাকে স্বীকৃতি দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে দেশটিতে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়।

গত মার্চের শুরুর দিকে লিবিয়ার তিনজন প্রধান নেতা বলেছিলেন, তারা একটি নতুন ঐক্যবদ্ধ সরকার গঠনের ‘প্রয়োজনীয়তার’ বিষয়ে সম্মত হয়েছেন, যা বিলম্বিত নির্বাচনের তত্ত্বাবধান করবে।

তবে জাতীয় নির্বাচন ছাড়া নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দিবেইবাহ। সূত্র: রয়টার্স

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa