ভারতের আন্দামান-নিকোবরে দ্বীপপুঞ্জের কাছে ১৪৩ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করেছে পুলিশ ও উপকূলীয় নিরাপত্তা বাহিনী। কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল ওই নৌকাটি।

শেষপর্যন্ত আন্দামান-নিকোবর পুলিশ ২৪ ডিসেম্বর তাদের উদ্ধার করে পোর্টব্লেয়ারের একটি আশ্রয় শিবিরে রেখেছে। দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শরণার্থীদের অস্থায়ী শিবিরেই রাখার কথা বলা হয়েছে।