ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিটের মধ্যে ঈদের নামাজ আদায়ের নির্দেশ

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪   ৭১ বার পঠিত
সৌদিতে সূর্যোদয়ের ১৫ মিনিটের মধ্যে ঈদের নামাজ আদায়ের নির্দেশ

উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরবে সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুললতিফ বিন আবদুল আজিজ আল–শেখ।

দেশটির বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন মন্ত্রী।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে খোলা মাঠে ও মসজিদে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে না।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সেজন্য আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন আব্দুললতিফ বিন আবদুল আজিজ আল–শেখ।

কয়েক দশক ধরে সৌদি আরব চন্দ্র ক্যালেন্ডার ব্যবহার করছে যা সাধারণত “উম্ম আল-কুরা ক্যালেন্ডার” হিসাবে পরিচিত। এটি আরব উপদ্বীপের বেশ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র যেমন বাহরাইন এবং কাতার অনুসরণ করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে সৌদি আরবের অর্থায়নে পরিচালিত মসজিদগুলিতেও এই ক্যালেন্ডার অনুসরণ করা হয়।

সূত্র : সৌদি গেজেট

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa