• শিরোনাম

    এসএসসি ৯৮ ফ্রেন্ডস সোসাইটি অফ বাংলাদেশের’ ইফতার মাহফিল এবং এতিম অসহায়দের মাঝে ইফতার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

    এসএসসি ৯৮ ফ্রেন্ডস সোসাইটি অফ বাংলাদেশের’ ইফতার মাহফিল এবং এতিম অসহায়দের মাঝে ইফতার বিতরণ

    সারা দেশের এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের সংগঠন,৯৮ ফ্রেন্ডস সোসাইটি অফ বাংলাদেশের ইফতার মাহফিল ও এতিম অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (২৯ মার্চ) এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় মিরপুরে।বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০ জন এসএসসি-৯৮ এবং এইচএসসি-২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

    ১৯৯৮ এবং ২০০০ সালে যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছিলেন তাদের নিয়ে গঠনমূলক কিছু করার উদ্দেশে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল।এই সংগঠনের প্রায় সবাই দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত। গ্রুপের অনেক সদস্যই ব্যক্তিগতভাবে কেউ কাউকে সেভাবে না চিনলেও দীর্ঘদিন ধরে সবাই সবার সাথে আন্তরিকতার কোনো অভাব নেই।

    এই ইফতার আয়োজনে এতিম অসহায়দের প্রায় ১২০ জনের মাঝে ইফতার বিতরণ করা হয়।সংগঠন হাসি-আনন্দের পাশাপাশি এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে সবার জন্য কাজ করবে যেখানে যে কোনো ধরনের সহযোগিতা এবং গঠনমূলক ও সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে একটি মাইলফলক তৈরি করবে বলে সংগঠনের সব সদস্য স্বপ্ন দেখছেন।

    ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায়দের পাশাপাশি সামাজিক যেকোনো ধরনের মানবিক কাজে সংগঠনের সবাই একসাথে কাজ করার ইচ্ছে পোষন করেন।

    Facebook Comments Box
    ×
    News Image
    বিস্তারিত কমেন্টে…

    বাংলাদেশ সময়: ১০:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Dhaka, Bangladesh
    শনিবার, ২ মে, ২০২৬
    15th Dhu al-Qi'dah, 1447
    SalatTime
    Fajr4:03 AM
    Sunrise5:24 AM
    Zuhr11:55 AM
    Asr3:21 PM
    Magrib6:27 PM
    Isha7:48 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১৩১৫১৬
    ১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭৩০৩১