ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

রান্না পছন্দ না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিলেন স্বামী

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪   ২৮৩ বার পঠিত
রান্না পছন্দ না হওয়ায় স্ত্রীকে জানালা দিয়ে ফেলে দিলেন স্বামী

মুরগির মাংস রান্না করেছেন স্ত্রী। কিন্তু তা পছন্দ হয়নি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের। তাই স্ত্রীকে বহুতল ভবনের জানালা দিয়ে ফেলে দেন স্বামী। ঘটনাটি পাকিস্তানের লাহোরের।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গত ৯ মার্চ নোনারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মরিয়মকে (ভুক্তভোগী) জানালা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনার মূলহোতা স্বামী মোহাম্মদ জোবাইর ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

তার নির্দেশের পরপর মরিয়মের স্বামী মোহাম্মদ জোবাইর, শাশুড়ি সায়মা এবং দেবর ওয়াইসিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া নিজেরা বাদী হয়ে একটি মামলাও করেছে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি গলিতে হঠাৎ একজন নারী ভবনের ওপর থেকে রাস্তায় পড়েন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই চিৎকার করেন ওই নারী। তার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হয়েছেন। প্রতিবেশীরা জানান, প্রায়ই মরিয়মকে নির্যাতন করতেন তার স্বামী।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa