ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

রমজানের শেষ দিনগুলো যেভাবে কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

ডে নাইট ডেস্ক
শনিবার, ০৬ এপ্রিল ২০২৪   ২৩৪ বার পঠিত
রমজানের শেষ দিনগুলো যেভাবে কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

কোরআন পড়ে ও নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের শেষ দিনগুলো কাটাচ্ছেন গাজার বাস্তুচ্যুতরা। দখলদার ইসরায়েলের বর্বর বিমান হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজা উপত্যকার প্রায় সব বাসিন্দা। তাদের বেশিরভাগ আশ্রয় নিয়েছেন রাফাহতে। বর্তমানে রাফাহতে প্রায় ১৩ লাখ মানুষ রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে ছিটিয়ে আছেন অনেকে।

শনিবার (৬ এপ্রিল) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলো নিউজ গাজার দেঈর এল-বালাহর সাধারণ মানুষের কয়েকটি ছবি প্রকাশ। যেগুলোতে দেখা যাচ্ছে, পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে কোরআন পড়ে সময় কাটাচ্ছেন বাস্তুচ্যুত মানুষ।

একটি ছবিতে দেখা যাচ্ছে তাঁবুর পাশে বসে কোরআন পড়ছেন এক তরুণী। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কোরআনে হাত বুলিয়ে সেটি পড়ছেন। অপর একটি ছবিতে দেখা যাচ্ছে, পলিথিনের তৈরি তাঁবুর পাশে এক শিশুকে কোলে নিয়ে কোরআন পড়ছে এক কিশোরী।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

তাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আর ৮০ হাজারের বেশি মানুষ।

পবিত্র রমজান মাস শেষ প্রান্তে চলে আসার পর ঈদকে বরণ করে বিশ্বের সব মুসল্লি প্রস্তুতি নেন। তবে গাজার সাধারণ মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। কারণ ছোট্ট এ উপত্যকার বেশিরভাগ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।

সূত্র: আলজাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa