ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

শবে কদরের রাতে সন্তানের খুনিকে ক্ষমা করলেন বাবা

ডে নাইট ডেস্ক
রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   ১০২ বার পঠিত
শবে কদরের রাতে সন্তানের খুনিকে ক্ষমা করলেন বাবা

সৌদি আরবে শবে কদরের রাতে সন্তানের মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিকে ক্ষমা করে আলোচনায় এসেছেন আতি আল-মালিকি নামের এক ব্যক্তি। রবিবার (৭ এপ্রিল) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মক্কার বাসিন্দা আতি আল-মালিকির ছেলে আবদুল্লাহকে হত্যা করেছিলেন এক ব্যক্তি। এ ঘটনায় অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আগামী ১৭ এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। কিন্তু দণ্ড কার্যকরের আগেই কোনো ক্ষতিপূরণ না চেয়ে খুনিকে ক্ষমা করে দিয়েছেন নিহতের বাবা।

তার ক্ষমা ঘোষণার মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়— রমজান মাসের পবিত্রতম রাতে অভিযুক্তকে ক্ষমা করার সিদ্ধান্ত জানাচ্ছেন সন্তান হারানো বাবা। ঘোষণা শেষ হওয়া মাত্রই উপস্থিত অনেকে তাকে জড়িয়ে ধরেন। তারা আতি আল-মালিকির সিদ্ধান্তের প্রশংসা করেন।

সৌদিতে পরিকল্পিত হত্যার জন্য কেউ দোষী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির স্বজনরা চাইলে ক্ষতিপূরণ নিয়ে কিংবা ক্ষতিপূরণ ছাড়াই অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa