ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার

ডে নাইট ডেস্ক
সোমবার, ০৮ এপ্রিল ২০২৪   ২৬৮ বার পঠিত
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ বুধবার

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (৯ এপ্রিল) ৩০ রোজা পূর্ণ হবে সেখানে। তাই দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার (১০ এপ্রিল)।

সোমবার (৮ এপ্রিল) ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

আগেই সৌদি আরবের চাঁদ দেখার দায়িত্বে থাকা প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদাইরি জানিয়েছিলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদ দেখা খুব কঠিন হয়ে যাবে।

সৌদি আরবে বেসরকারি চাকরিজীবীদের জন্য ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা ঈদের ছুটি পাবেন ১৩ এপ্রিল পর্যন্ত। মোট পাঁচ দিন।

আর দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পেয়েছেন ৭ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa