ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

ফিলিস্তিনিদের বিপদে পাশে দাঁড়ালো ইরাক

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   ৯৫ বার পঠিত
ফিলিস্তিনিদের বিপদে পাশে দাঁড়ালো ইরাক

ফিলিস্তিনি জনগণের সমর্থনে গাজা উপত্যকায় এক কোটি লিটার জ্বালানি পাঠানোর ঘোষণা দিয়েছে ইরাক। রবিবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স।

তিনি বলেন, গাজার বাসিন্দাদের জন্য ইরাক এক কোটি লিটার জ্বালানি পাঠাবে। গাজার আহত ফিলিস্তিনিদের গ্রহণ এবং তাদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইরাক।
আন্তর্জাতি গণমাধ্যম জানিয়েছে, গাজা উপত্যকায় ছয় মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানির অভাবে সেখানকার হাসপাতাল, পানি ব্যবস্থাপনা, বেকারি ও ত্রাণ কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। এই অবস্থায় ইরাকের এই ঘোষণায় খুশি ফিলিস্তিনিরা।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ছয় মাস ধরে চলা যুদ্ধে বিরতির লক্ষ্যে মিসরে আলোচনা শুরুর আগে দক্ষিণ গাজা থেকে আরও সৈন্য প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা দক্ষিণ গাজা থেকে আরও সৈন্য প্রত্যাহার করেছে।

সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি ঘিরে নতুন করে আলোচনা শুরু করতে মিসরে প্রতিনিধি পাঠিয়েছে ইসরায়েল এবং গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এর মাঝেই দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ঘোষণা এসেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa