ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   ১৪০ বার পঠিত
যুক্তরাষ্ট্রে ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলি

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ঈদের অনুষ্ঠানে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একাধিক বন্দুকসহ কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) বিশ্বের বেশিরভাগ দেশের মতো যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এদিন সকালে দেশটির লাখ লাখ মুসলিম ঈদের নামাজ আদায় করেছেন। কিন্তু বিকেলেই গোলাগুলির সাক্ষী হলো পেনসিলভানিয়ার মুসলিমরা।

ফক্স নিউজের প্রতিবেদন মতে, বুধবার বিকেলে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ওয়েস্ট ফিলাডেলফিয়ার ওয়াইলোসিং এভিনিউয়ের ৪৭০০ ব্লকের কাছেই এক ঈদ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এখনও সঠিক সংখ্যা জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলের পাশেই গিরার্ড মিট মার্কেট নামে একটি বাজার রয়েছে। আবদুল্লাহ লেগ নামে বাজারের মহাব্যবস্থাপক বলেন, তিনি তিন থেকে চারটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, গোলাগুলির সাথে সাথে ২০ থেকে ৩০ জন শিশু তার দোকানে আশ্রয় নেয়।

আবদুল্লাহ লেগ জানান, পার্ক এলাকার কাছে গোলাগুলির ঘটনাস্থল থেকে কয়েকশ ফুট দূরেই তার দোকান। গুলির শব্দ শোনার পরই সবাই দৌড়াচ্ছিল। গোলাগুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং কয়েকজনকে আটক করে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa