চলতি বছরে বলিউডের অন্যতম ব্যবসা সফল ছবি ‘অ্যানিমাল’। সিনেমাটি দর্শকের হৃদয় জিতে নিয়েছে। তবে অ্যানিমালের কেন্দ্রীয় চরিত্র রণবীর কপুর ও রশ্মিকা মন্দনার থেকেও চর্চার কেন্দ্রে রয়েছেন তৃপ্তি দিমরি।
অ্যানিমালে রণবীরের সঙ্গে খুল্লামখুল্লা যৌনতায় লিপ্ত হয়ে ঝড় তুলেছেন তৃপ্তি। সাহসী চরিত্রে অভিনয় করে লাইমলাইট কেড়ে নিয়েছেন এই অভিনেত্রী। ‘অ্যানিমাল’র সেই রেশ না কাটতেই বছর শেষে নতুন চমকে আসলেন তিনি।
এবার রোম্যান্টিক ড্রামায় দেখা যাবে তৃপ্তিকে। অনুরাগ বসুর পরিচালনায় ‘আশিকি ৩’ ছবিতে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে থাকছেন বলিউডের দ্য মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর কার্তিক আরিয়ান। ‘আশিকি ৩’র মধ্য দিয়ে নতুন জুটি পাচ্চেন বলিউড। আশিকি-র প্রথম দুই পর্বের সাফল্যের পর তৃতীয় ভাগ দেখতে উদগ্রীব হয়ে রয়েছেন দর্শক।
ছবি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। অনেকদিন ধরেই ‘আশিকি ৩’-এর নায়িকা নির্বাচন নিয়ে একটা টালবাহানা চলছিল। কার্তিকের বিপরীতে কোন নায়িকা থাকছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা কল্পনা। দীপিকা পাডুকোন থেকে শ্রদ্ধা কপুর, কৃতি শ্যাননের নাম উঠে এসেছিল সেই তালিকায়।
দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দনাকে নিয়েও একটা কানাঘুষো চলছিল। তবে সব জল্পনা কল্পনীর অবসান ঘটিয়ে সামনে এল কার্তিকের নায়িকার নাম। বছর শেষে কার্তিক-তৃপ্তি জুটিতে পড়ল সিলমোহর। ২০২৪- এ শুরু হবে সিনেমার শ্যুটিং।
উল্লেখ্য, ২০১৩-তে মোহিত সুরি তৈরি করেছিলেন ‘আশিকি ২’। আদিত্য রয় কপুর ও শ্রদ্ধা কপুর জুটির রোম্যান্স সাড়া ফেলেছিল বক্স অফিসে। ১৯৩৭- এর মুভি আ স্টার ইজ বর্ন ছবির প্রেক্ষাপটে ছবিটি তৈরি করেছিলেন পরিচালক।
কার্তিক-তৃপ্তির রোম্যান্স দর্শককে তৃপ্ত করতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। ২০২০-তে তৃপ্তি অভিনীত ‘বুলবুল’ ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরে ২০২২- এ বাবিল খান ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘কালা’তেও তৃপ্তির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে।



মন্তব্য করুন