ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

গাজার মতো হতে পারে কাশ্মিরের পরিণতি: সাবেক মুখ্যমন্ত্রী

ডে নাইট ডেস্ক
বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   ৪২ বার পঠিত
গাজার মতো হতে পারে কাশ্মিরের পরিণতি: সাবেক মুখ্যমন্ত্রী

দীর্ঘদিনের বিরোধ সমাধানে পাকিস্তানের সঙ্গে আলোচনায় না বসায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। একই সঙ্গে কাশ্মিরের ভবিষ্যৎ নিয়ে আশনি সংকেত দিয়েছেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আবদুল্লাহ বলেন, ‘সংকটের সমাধানে পাকিস্তানের সঙ্গে সংলাপ শুরু না করলে আমরা গাজার মতো একই পরিণতির মুখোমুখি হতে পারি।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদিও বলেছেন, যুদ্ধ এখন কোনো বিকল্প নয় এবং সংলাপের মাধ্যমে বিষয়গুলোর সমাধান করা উচিত। কিন্তু সংলাপ কোথায়? নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তারা বলছেন, আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু আমরা কথা বলতে রাজি নই কেন?
এ সময় কাশ্মিরের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমরা যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে না পারি, তা হলে আমরা গাজা ও ফিলিস্তিনের মতো একই পরিণতি দেখব কাশ্মিরে। যেখানে ইসরাইল বোমা হামলা করছে।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুক আবদুল্লাহর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপির জ্যেষ্ঠ নেতা ডা. হিনা শফি ভাট। তিনি বলেছেন, খুবই দুঃখজনক ব্যাপার যে, জম্মু ও কাশ্মিরের একজন জ্যেষ্ঠ নেতাও এখন পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলছেন। ফারুক সাহেবের জানা উচিত, বিজেপি সরকার পাকিস্তানের সামনে মাথা নত করবে না। আমরা সংলাপের চেষ্টা করেছি কিন্তু পাকিস্তান বারবার আমাদের পিঠে ছুরিকাঘাত করেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন-সংক্রান্ত ভারতীয় সংবিধানের বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে স্বাভাবিক অবস্থা ফিরেছে বলে দাবি করছে ক্ষমতাসীন বিজেপি। কিন্তু প্রদেশটির সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বিজেপির এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘স্বাভাবিক গলাবাজি কিংবা পর্যটকদের আনাগোনাকে শান্তি বলে প্রচার করলেই সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটবে না।
সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদের অবসান ঘটেছে বলে তারা দাবি করছে। কিন্তু গত চার বছর ধরে সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা গেছে। মূল কারণ বোঝার চেষ্টা না করা পর্যন্ত সন্ত্রাসবাদের অবসান হবে না।
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa