ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

এভারটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস
বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩   ৩৯ বার পঠিত
এভারটনকে হারিয়ে শীর্ষে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে ম্যানচেস্টার সিটি ছিটকে গেছে- এমন ভাবাটা ভুল হবে বলে সতর্ক করেছিলেন পেপ গার্দিওলা। গত মৌসুমের ট্রেবল শিরোপাধারীরা মাঠের পারফরম্যান্সেও এবার সেই বার্তাই দিয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে এভারটনকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে শিরোপা দৌড়ে থাকল গার্দিওলা দল।
১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ম্যানসিটি। পাঁচ নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৬। লিভারপুল ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়েছে।
গুডিসন পার্কে বুধবার রাতে প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েছিল। ডোয়াইট ম্যাকনিলের পাসে বল পেয়ে বাঁ-পায়ের লক্ষ্যভেদে ২৯ মিনিটে এভারটনকে এগিয়ে দেন জ্যাক হ্যারিসন। ম্যানসিটি দ্বিতীয়ার্ধে তিন গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ৫৩ মিনিটে বের্নার্দো সিলভার অ্যাসিস্টে বল নিয়ে দূরপাল্লার শটে অতিথিদের সমতায় ফেরান ফিল ফোডেন।
পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা গড়েছেন দারুণ এক রেকর্ড। ফোডেনের গোলে সহায়তা করার মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগে এখন তিনি স্বদেশী ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ৩৭ অ্যাসিস্টে ভাগ বসিয়েছেন।
ডি বক্সের ভেতর আমাদৌ ওনানার হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি সিটির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিকে ৬৪ মিনিটে লক্ষ্যভেদ করেন জুলিয়ান আলভারেজ। অ্যাসিস্টের রেকর্ড গড়ার রাতে গোলের দেখাও পান বের্নার্দো সিলভা। বাঁ-পায়ে দুরহ কোণ থেকে নেয়া শটে ৮৬ মিনিটে তিনি বল জালে জড়া
Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa