নবীজির (সা.) স্ত্রী জুয়ারিয়া (রা.) বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী (সা.) ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে ছিলাম। তিনি চাশতের সময় আমার ঘরে ফিরে এলেন। তখনও আমি জায়নামাজে ছিলাম।
তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘জুয়ারিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, হ্যাঁ। তিনি আমাকে বললেন, আমি তোমার পরে চারটি বাক্য তিনবার বলেছি। যদি এগুলোকে ওজন করা হয় তবে তোমার কৃত সব ওজিফার চেয়ে এগুলোই বেশি ভারী হবে। আর তা হলো-‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি’, অর্থাৎ ‘আমি আল্লাহ তায়ালার প্রশংসাসমেত পবিত্রতা ঘোষণা করছি। তাঁর সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তাঁর সন্তুষ্ট হওয়া পরিমাণ, তাঁর আরশের ওজন সমপরিমাণ, তাঁর কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ।’ (মুসলিম : ৭০৮৮)


মন্তব্য করুন