ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

সাইফ-কারিনার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৪ মে ২০২৪   ১৪৫ বার পঠিত
সাইফ-কারিনার ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি কারিনা কাপুর-সাইফ আলি খান। এই জুটির রোম্যান্স দেখে আলোচনা সমালোচনার মাঝেও ভক্তরা তাদের ভীষণভাবে পছন্দ করেন। এবার এ দম্পতির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে তাদেরকে ম্যাচিং পোশাকে দেখা গিয়েছে। ডেনিমের সঙ্গে সাদা কুর্তা পরেছিলেন কারিনা। অন্যদিকে, কুর্তার সঙ্গে পায়জামা পরেছেন সাইফ আলি। দু’জনেই বাড়ি থেকে বের হয়ে একে অন্যকে আলিঙ্গন করার পর চুম্বনরত অবস্থায় দেখা যায়। সেই মুহূর্ত ক্যামেরায় সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে কারিনা প্রথমে সাইফকে তার গাড়িতে উঠিয়ে দেন এবং তিনি গাড়িতে চেপে বেরিয়ে যান।

এই সমস্ত ঘটনা ঘটেছিল পাপারাৎজিদের সামনে। যারা মুহূর্তে ক্যামেরাবন্দি করেছিলেন। এই ভিডিওটি দেখার পর ভক্তরাও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে।

একজন লিখেছেন, আপনার সম্পর্ককে এমনভাবেই বাঁচিয়ে রাখুন সারাজীবন। আজও আপনাদের দেখে মনে হয় প্রথমবার দেখছি। একেবারে পারফেক্ট কাপল।

কারও মতে, ‘বাড়িতে চুমু খাওয়ার সময় নেই, এভাবে রাস্তায় খেতে হচ্ছে।অন্য তৈমুরের জন্য প্রস্তুতি চলছে। তবে আপনারা কি একসঙ্গে একই বাড়িতে থাকেন না?’

কারিনা কাপুর এবং সাইফ আলি খান ২০১২ সালে কোর্ট ম্যারেজ করেন। কারিনাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ক্রু’ ছবিতে। অন্যদিকে, সইফ আলী খানকে তেলুগু ছবি দেবরা-তে জুনিয়র এনটিআর এবং জাহ্নবী কাপুরের সঙ্গে দেখা যাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa