রাজধানীর বাড্ডা সাতারকুল রোড এলাকার কারখানার আগুনে পুড়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তার নাম মো. মহিদুল (৩৭)। গত বুধবার দিবাগত রাতে সাতারকুলের ইয়াছিন নগর এলাকার রক্সি ফোম লিমিটেড নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৬ মে) বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার রাতে আগুন লাগে। সে সময় ভিতর থেকে ধোঁয়া দেখে দুই কর্মচারীর মধ্যে মামুন নামে একজন বের হতে পারলেও আরেক জন বের হতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ও বাড্ডা থানার পুলিশ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার পর একজনের পোড়া মৃতদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ময়নাতন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, মৃত মফিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার, চন্ডীজান ঢেকিয়ারাম গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে। বর্তমানে বাড্ডা থানাধীন সাতারকুল রোডস্থ্য ইয়াছিন নগরস্থ্য রক্সি ফোম লি. এর কারখানায় থাকতেন।


মন্তব্য করুন