পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা শুরু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় আনুষ্ঠানিকভাবে এ সভা শুরু হয়।
এদিকে ঢাকা থেকে সড়ক পথে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশালে এসে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। বিকেল ৩টায় জনসভাস্থলে পৌঁছে বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেয়ার কথা রয়েছে তার। এদিকে শেখ হাসিনার জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি এখন জনস্রোতে পরিণত হয়েছে।
এদিন জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া বক্তব্য দিয়েছেণ জেলা-উপজেলা নেতৃবৃন্দ। সভামঞ্চে ইতোমধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরাও। জনসভায় সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ।
এদিকে দীর্ঘ ৫ বছর পর দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল আগমণে তাকে এক নজর দেখার জন্য সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মিছিল-ব্যানার-ফ্যাস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন সভাস্থলে। জনসভাস্থলমুখী মিছিলগুলোতে নানা রঙের শাড়ি পরা নারী ও টুপি পরা পুরুষদের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছে সড়কগুলো। বরিশাল এখন মিছিলের নগরে পরিণত হয়েছে।
অন্যদিকে ধানমন্ত্রীর আগমন ঘিরে ৬ স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে বরিশালের পুরো নগরীকে। সভাস্থলগামী সকল সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। মাঠে প্রবেশের সময় প্রতিটি কর্মীকে পরীক্ষা-নিরীক্ষা করে ঢুকতে দেয়া হচ্ছে। হাজার হাজার পানির বোতল মাঠের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে যেন যার যার মতো নিতে পারে।



মন্তব্য করুন