উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ২ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি বক্তব্যে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা এ কথা বলেন।
মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক ইউপি সদস্য পারভীন আক্তারের সভাপতিত্বে যুবলীগ নেতা দুলাল মিজির পরিচালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন নেছা, সাধারণ সম্পাদক শিউলী আক্তার, রেনু আক্তার, কানিজ ফাতেমা, আওয়ামী লীগ নেতা মনির রহাসেন, ইউপি সদস্য অলিউল্ল্যাহ দেওয়ান।
পারভীন চৌধুরী রিনা আরও বলেন নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টাছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে৷
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়। তিনি উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।



মন্তব্য করুন