ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

আপনার ফোন নিয়ন্ত্রণ নিতে পারে গুগল প্লে’র যে ১৩ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩   ৬৩ বার পঠিত
আপনার ফোন নিয়ন্ত্রণ নিতে পারে গুগল প্লে’র যে ১৩ অ্যাপ

গুগল প্লে স্টোরে ১৩ টি ম্যালওয়্যারযুক্ত অ্যাপের সন্ধান পাওয়া গেছে। অ্যাপগুলো ডাউনলোড করলেই এটি আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে আপনার অজান্তেই ক্ষতিকর অ্যাপ নামানোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ক্লিক করতে থাকে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির একদল গবেষকের বরাত এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গবেষক দলটির তথ্যমতে, সর্বমোট ২৫টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে, যেগুলো স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। এর মধ্যে ১৩টি গুগল প্লে স্টোরেই রয়েছে। এসব অ্যাপের অনেকগুলো আবার এক লাখ বারেরও বেশি বার ইনস্টল করা হয়েছে। যদিও বিষয়টি জানতে পেরে ইতোমধ্যে ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে যারা ইনস্টল করেছেন তাদের স্মার্টফোনে থাকা অ্যাপগুলো এখনো ক্ষতি করতে সক্ষম। ক্ষতি এড়াতে অ্যাপগুলো দ্রুত মুছে ফেলতে হবে।

ঐ ১৩টি অ্যাপ হল- কাউন্ট ইজি ক্যালরি ক্যালকুলেটর, সাউন্ড ভলিউম এক্সটেন্ডার, লেটার লিংক, এসেনশিয়াল হরোস্কোপ ফর অ্যান্ড্রয়েড, থ্রিডি স্কিন এডিটর ফর পিই মাইনক্রাফ্ট, লোগো মেকার প্রো, অটো ক্লিক রিপিটার, নাম্বারোলজি: পারসোনাল হরোস্কোপ অ্যান্ড নম্বর প্রেডিকশনস, স্টেপ কিপার: ইজি পেডোমিটার, ট্র্যাক ইউর স্লিপ, সাউন্ড ভলিউম বুস্টার, অ্যাস্টোলজিক্যাল নেভিগেটর: ডেইলি হরোস্কোপ অ্যান্ড ট্যারট এবং ইউনিভার্সাল ক্যালকুলেটর।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেকোন অ্যাপ ডাউনলোডের আগে নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে হবে। অ্যাপটির বিষয়ে অন্য ব্যবহারকারীদের রেটিংও দেখতে হবে। অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa