ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম হাওলাদার (৬০) নামে এক কয়েদী ও হান্নান মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুন) হাসপাতালের মেডিসিন বিভাগে আসামী শাহ আলম (৬০) ও শনিবার দিবাগত রাতে হান্নান মিয়ার (৪০) মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারাগার থেকে দুই বন্দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিল কারারক্ষীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কারারক্ষী কামরুজ্জামান জানান, শাহ আলম ১৩৮ ধারায় সিআর মামলায় দণ্ডিত ছিলেন। চলতি মাসের ১০ তারিখে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানেই মারা যান তিনি।

তিনি আরো জানান, হান্নান মিয়া কোতয়ালী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন হান্নান মিয়া। চিকিৎসার জন্য তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।