সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটিতে দুই টেস্টের সিরিজ উপলক্ষে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার সন্ধ্যায় ঘোষিত ১৬ সদস্যের দলে এই দলে আছেন সাকিব আল হাসান। নেতৃত্বে যথারীতি নাজমুল হোসেন শান্ত।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। পেসার তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে তার নাম আছে। শ্রীলঙ্কা সিরিজের দল থেকে কেবল বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মো. তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।


মন্তব্য করুন