ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

আগুনে পুড়ে নিহত আট ডিসেম্বরে সারা দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ৬

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   ৯৭ বার পঠিত
আগুনে পুড়ে নিহত আট ডিসেম্বরে সারা দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঢাকায় দিনে ৬

ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে। ফাইল ছবি  

গেলো বছরের ডিসেম্বর মাসেই সারাদেশে দুই হাজার ৩৬০টি অগ্নিকাণ্ড ঘটেছে। এতে আটজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। এরমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে। পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় দিনে ৬টি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যা নভেম্বর মাসের তুলনায় বেড়েছে ২৫টি।

বুধবার (৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য জানান।
ফায়ার সার্ভিসের তথ্য মতে, ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ড বেড়েছে। গত নভেম্বর মাসে সারা দেশে দুই হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে।

এদিকে, গত ডিসেম্বরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন।

ডিসেম্বর মাসে সারা দেশে ৮২৭টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে ৮৩৪ জন আহত ও ১০০ জন নিহত হন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা ৬৭৫টি।

এছাড়া, রান্না ঘরের গ্যাস সিলিন্ডারজনিত ২৬টি, গ্যাস লাইনে ত্রুটিজনিত দুর্ঘটনা নয়টি, লিফট দুর্ঘটনা ১২টি, নদী ও পানিতে ডুবে যাওয়ার ৩৪টি ঘটনা ঘটে। এ সময়ে সারা দেশে নদী, পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন।

ডিসেম্বরে শুধু ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত হয়। এছাড়া, পুরো ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ডিসেম্বর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় চার হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া, ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa