ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নারী ভোটারদের টাকা বিতরণ, ভিডিও ভাইরাল

ডেনাইট ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪   ৪৫১ বার পঠিত
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নারী ভোটারদের টাকা বিতরণ, ভিডিও ভাইরাল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নরসিংদী-৩ (শিবপুর) আসনে নারী ভোটারদের টাকা বিলাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকরা। টাকা দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, কর্মী-সমর্থক ও স্থানীয়দের মধ‍্যে।

ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে লাইনে দাঁড় করিয়ে হাত ভর্তি টাকা নিয়ে নারীদের মধ্যে বিতরণ করছেন জেলা যুবলীগের সদস্য হুমায়ুন আফ্রাদ। হুমায়ুন আফ্রাদ স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার আপন ভাগিনা।

জানা গেছে, বুধবার (৩ জানুয়ারি) শিবপুরের যোশর ইউনিয়নের বাহাউদ্দিন প্রাইমারি স্কুল মাঠে উঠান বৈঠক শেষে এসবি ফ্যাক্টরির ভেতর লাইনে দাড় করিয়ে নারী ভোটারদের মধ্যে টাকা বিতরণ করা হয়।

ভোটারদের মধ্যে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা সাংবাদিকদের জানান, টাকা-পয়সা ওইখানে ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা সেটা আমার জানা নাই। আর সেখানে যদি হুমায়ুন আফ্রাদ ইয়ে করে থাকে তার ছবি আছে কিনা দেখে তারপর বলতে পারব।

এ বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীর মিটিং শেষে নারী ভোটারদের এসবি গ্রুপের ভেতর ঢুকিয়ে কাউকে ৫০০ কাউকে ১০০০ টাকা দিয়ে ভোট কিনেছে।

যে টাকা বিতরণ করেছে সে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার আপন ভাগিনা ও জেলা যুবলীগের সদস্য। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই সঙ্গে তিনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য সন্ত্রাসীদের একত্রিত করছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হবে।

নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, এটা অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এর আগেও ওনার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে ওনাকে এবং ওনার সমর্থককে আমরা শোকজ করেছি। আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। এ বিষয়েও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa