ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

কুমিল্লায় কাউন্সিলরের অফিসের সামনে অস্ত্রের মহড়া, ভিডিও ভাইরাল

ডেনাইট ডেস্ক
শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪   ৮২৯ বার পঠিত
কুমিল্লায় কাউন্সিলরের অফিসের সামনে অস্ত্রের মহড়া, ভিডিও ভাইরাল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ের সামনে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে অস্ত্রের মহড়া দিয়েছে একই এলাকার ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ। নগরের গোবিন্দপুর খলিফা বাড়ি সংলগ্ন অফিসের সামনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে থেমে থেমে এ অস্ত্রের মহড়া চলে। কাউন্সিলর আবদুর রহমানের অভিযোগ স্থানীয় ডালিম ও কাউছারের নেতৃত্বে অস্ত্রের মহড়া চালানো হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, শর্টগান, রামদা, ছেনিসহ দেশীয় বেশ কিছু অস্ত্র নিয়ে কাউন্সিলর কার্যালয়ের সামনে মহড়া দিচ্ছে মুখোশ ও হেলমেট পড়া একদল যুবক ও তরুণ। তারা ফাঁকা গুলি ছুড়ছে এবং দেশীয় অস্ত্র নিয়ে কাউন্সিলর অফিসের সামনে মহড়া দিচ্ছে। এসময় তাদের কয়েক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। অনেকের হাতে হাতে প্যাকেট করা অস্ত্রও দেখা যায়। এলোপাতাড়ি গুলি ও ইটপাটকেলের শব্দে ওই আবাসিক এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

কাউন্সিলর আব্দুর রহমান সমকালকে বলেন, যারা আমার অফিসের সামনে গুলি করে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে তারা নানা অপরাধে জড়িত। তারা আমার বাড়ির গ্লাসও ভেঙে দিয়েছে।

কাউন্সিলর বলেন, এ সময় বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্যও মহড়ায় অংশ নেয়। ঘটনার সময় আমি বাইরে ছিলাম। পরে পুলিশকে খবর দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।

এদিকে ঘটনার পর জড়িতদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ধারনা করা হচ্ছে ওই কাউন্সিলরের সঙ্গে স্থানীয় কিছু লোকের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজ দেখে ও অভিযোগ তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa