সাভারের আশুলিয়ায় আলোচিত লাশ পোড়ানোর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফীকে আটক করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
সোমবার (২ সেপ্টেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে বলে ডিবির একটি সূত্র জানিয়েছে।

গত ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর সময় তিনি দায়িত্বে ছিলেন। ওই ঘটনায় তার সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া সোমবার রাতে গণমাধ্যমে জানান, আশুলিয়ার একটি ঘটনায় আবদুল্লাহিল কাফীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আনা হয়েছে।