দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেক পরিচালককে বোর্ডে দেখা যায়নি। এর মধ্যে একজন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়। তিনি দুই সপ্তাহ ধরে কোনো রকম কার্যক্রমের সঙ্গে নেই।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাঈমুর রহমান দুর্জয়। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যান ছিলেন তিনি। দুর্জয়ের আগে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি। এনএসসি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকে অবশ্য অপসারণ করা হয়। সভাপতি পদ থেকে পদত্যাগ করলেও পরিচালক হিসেবে বহাল আছেন পাপন।