ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবো না: জাপানি রাষ্ট্রদূত

ডেনাইট ডেস্ক
বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩   ১৩৯ বার পঠিত
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবো না: জাপানি রাষ্ট্রদূত

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো ধরনের মন্তব্য করবো না। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বুধবার (৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক টোকিও সফরে বাংলাদেশ-জাপানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিয়োর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যান ও ২৬ এপ্রিল তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকের বিষয়ে বিভিন্ন তথ্য জানাতেই ঢাকার জাপান দূতাবাসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের বিষয়ে আলোকপাত করেন রাষ্ট্রদূত কিমিনোরি। প্রধানমন্ত্রী গত ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করেন। ওই সময় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে তার বৈঠক হয়।

সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সামরিক সহযোগিতাসহ আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী বিদ্যমান ব্যাপক সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত হয়েছে বলে ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচন নিয়ে কিমিনোরিকে তার পূর্বসূরি ইতো নাওকির করা মন্তব্য নিয়ে প্রশ্ন করেন। তাকে প্রশ্ন করা হয়, ইতো নাওকি বাংলাদেশের সর্বশেষ নির্বাচনে রাতের আঁধারে ব্যালট বাক্স ভরা হয়েছিল বলে মন্তব্য করেছিলেন, আপনিও কি ওই মন্তব্যকে সমর্থন করেন?

জবাবে সদ্যদায়িত্ব নেওয়া জাপানি রাষ্ট্রদূত বলেন, আমার পূর্বসূরি কী বলেছেন- তা আমার জানা নেই। তবে আমি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবো। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে জাপানের কোনো উদ্বেগ আছে কি না। জবাবে জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করবো না। এ সময় কিমিনোরি জানান, বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করবে জাপান। বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রি করতেও আগ্রহী জাপান। তবে বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে।

চীনের বেল্ট-অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) সই করেছে বাংলাদেশ। এখন ইন্দো-প্যাসিফিক উদ্যোগের আওতায় জাপানের সঙ্গে সামরিক কৌশলগত সহযোগিতা সাংঘর্ষিক হবে কি না- জানতে চাইলে জাপানি রাষ্ট্রদূত বলেন, আমাদের লক্ষ্য হলো অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক। চীনের উদ্যোগ সম্পর্কে আমার খুব বেশি জানা নেই। তবে আমরা অন্তর্ভুক্তিমূলক উদ্দেশ্য নিয়ে কাজ করছি। আমরা আঞ্চলিক কানেকটিভিটি বাড়াতে চাই। অবাধে চলাচলের সুবিধা চাই।’

জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা শুরু হয়েছে। জাপানি সামরিক জাহাজ বাংলাদেশে এসেছে। আঞ্চলিক নিরাপত্তার জন্যেও আমাদের মধ্যে সহযোগিতা প্রয়োজন।

রাষ্ট্রদূত কিমিনোরি যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে গঠিত কোয়াডকে সামরিক জোট হিসেবে অভিহিত করতে নারাজ। তিনি বলেন, আমাদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা থাকলেও, এটা কোনো সামরিক জোট নয়।’ তিনি আরও বলেন, বাংলাদেশ চাইলে জাপানের ‘অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ (ওএসএ) প্রকল্প থেকে সহায়তা পেতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa