ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফরিদ আহমদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক ও শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহা. আতাউর রহমান। এ সময় কলেজের শিক্ষক-কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনের প্রতিটি দিক মানুষের জন্য অনুসরণীয়। তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন থেকে সংযম, শৃঙ্খলা, মানবিকতা ও সুন্দর আচরণের শিক্ষা নেওয়া যায়।

‎তিনি বলেন, আমরা যদি রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজ থেকে হানাহানি, মারামারি, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

‎অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ মহান আল্লাহর কাছে সবাইকে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করার তাওফিক কামনা করেন।

‎আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‎পরে কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa