https://daynightbd.com


ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্যতম কবি নজরুল ক্যাম্পাসে রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শ্রাবণ বরণ, ঘনঘটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিরিন সুলতানা, উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা ও ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাঈম সরকার, অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দসহ, বিভাগের সকল শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাইম সরকার, প্রতীক শাহ, মাহিয়া সারোয়ার।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় অংশ নেন। পরবর্তীতে দুপুরের খাবারের বিরতি শেষে আয়োজিত হয় নাচ ও গানের সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সকল বিভাগকে হাড়িয়ে টুর্নামেন্ট জয়ের আনন্দ ও ফটোশেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা ইরফান আহমেদ ফাহিম বলেন,” আমরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও বিনোদনেরও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সর্বদা সচেষ্ট। সকল সমস্যায় আমাদের এই অ্যাসোসিয়েশন পাশে থাকবে। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং সবসময় থাকবে।”
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন,” আমাদের বিভাগ এমন একটা আয়োজন করবে শুনেই ভালো লেগেছে। আজকের অনুষ্ঠানে এসে আমার বিশ্ববিদ্যালয়ের স্মৃতি মনে পড়ে গেল। মনে পড়ে গেল বন্ধুদের সাথে শ্রাবণের বৃষ্টিতে আড্ডা দেয়া। অনুষ্ঠানের নামটা আমার বেশ ভালো লেগেছে। ”
সভাপতির বক্তব্যে সবুজ আহমেদ মাল বলেন,” শিক্ষার্থীদের সকল সমস্যায় পাশে থাকার লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠন। আমি সকল বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব এবং আর্থিক সমস্যার কারণে কোনো শিক্ষার্থী ফরম ফিলাপ না করতে পারলে তার দায়িত্ব আমরা অ্যাসোসিয়েশন নেব। আমাদের বিভাগের আমরা সকল ভাইবোন সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”


