চলমান সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ম্যাচই জেতেনি আফগানিস্তান। তবে সেসব রেকর্ডকে কোনো তোয়াক্কাই করল না আফগানরা। পরপর দুই ম্যাচে প্রোটিয়াদের নাকানিচুবানি খাইয়ে ইতিহাস গড়ে সিরিজ জিতল হাশমতউল্লাহ শহীদির দল।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেট হাতে রেখে হারিয়েছিল আফগানরা। সে ম্যাচে বল হাতে সফরকারীদের ১০৬ রানে গুঁড়িয়ে দিয়ে কোনো লড়াই করতে দেননি রশিদ খান-গাজনফররা। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই চিত্র। ম্যাচ জয় তো দূরের কথা কোনো লড়াই-ই করতে পারেনি প্রোটিয়ারা।
শুক্রবার শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানে হারিয়েছে আফগানিস্তান। আফগানদের দেয়া ৩১২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রশিদ খানের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। ১৩৪ রানে অলআউট হয়ে অসহায় আত্মসমর্পণ করেছে টেম্বা বাভুমার দল।


মন্তব্য করুন