ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

অপারেশনের ঝুঁকি কমাচ্ছে এআই প্রযুক্তি

প্রযুক্তি ডেস্ক
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   ১৩৫ বার পঠিত
অপারেশনের ঝুঁকি কমাচ্ছে এআই প্রযুক্তি

ছবি-সংগৃহীত  

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এখনো সীমিত রয়েছে ৷ চিকিৎসাবিদ্যা, বিশেষ করে সার্জারির সময় এই প্রযুক্তি অনেক ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে৷ জার্মানিতে পরীক্ষামূলকভাবে সেই উদ্যোগ চলছে ৷

জার্মানির সারব্রুকেন শহরের হাসপাতালে জীবন-মরণের লড়াই চলছে ৷ এক নারীর লালা গ্রন্থি থেকে প্রায় হাতের মুঠার আকারের এক টিউমার কেটে বাদ দিতে হবে ৷ অপারেশন থিয়েটারে জোরালো প্রস্তুতি চলছে ৷

সার্জন হিসেবে গ্রেগর স্তাভরু অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছেন ৷ তিনি আজকের অপারেশনের জন্য ডেটা গগলস ও সদ্য উদ্ভাবিত এক আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সিস্টেম ব্যবহার করছেন ৷ ড. স্তাভরু বলেন, ‘‘কেন্দ্রীয় শিরার এই অংশই অপারেশনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ৷ সেখানে ভুলভ্রান্তির কোনো অবকাশ নেই৷ হেপটিক আর্টারি কেটে দিলে তা রোগীর জন্য বিপর্যয় বয়ে আনবে ৷”

অর্থাৎ সে ক্ষেত্রে রক্তক্ষরণের ফলে রোগীর মৃত্যু হবে ৷ নিরাপত্তার বাড়তি পদক্ষেপ হিসেবে এআই কাজে লাগানো হচ্ছে ৷ সেই প্রযুক্তির সাহায্যে চারিদিক থেকে টিউমারের থ্রিডি ছবি দেখা যাবে ৷ ফলে সঠিকভাবে ছুরি চালানোর প্রস্তুতি এবং স্পর্শকাতর অংশগুলি শনাক্ত করতে সুবিধা হবে ৷

টিউমার অত্যন্ত বড় হওয়ায় সেই অপারেশন সত্যি এক চ্যালেঞ্জ ৷ কাছেই লিভারের রক্ত পাঠানোর দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ শিরা রয়েছে ৷

চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এআই প্রায় কখনোই প্রয়োগ করা হয় নি৷ হামরাজ জাভাহেরি নামের এক তরুণ প্রোগ্রামারের মাথায় অপারেশন থিয়েটারে লার্নিং সফ্টওয়্যার ব্যবহারের আইডিয়া এসেছিল৷ জার্মান এআই গবেষণা কেন্দ্রের এই গবেষক এই প্রযুক্তির পেছনে চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছেন৷ তিনি বলেন, ‘‘আমার মতে, ব্যক্তিগত শখের কারণেই আমি চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে পা রেখেছি৷ প্রযুক্তির সঙ্গে চিকিৎসাবিদ্যার মধ্যে যথেষ্ট সংযোগ না থাকা সত্যি লজ্জার বিষয়৷ এই প্রযুক্তি অত্যন্ত উন্নত হলেও মেডিকাল ক্ষেত্র এখনো সে ক্ষেত্রে পিছিয়ে রয়েছে৷ প্রযুক্তি প্রয়োগ করতে ডিভাইস কাজে লাগাতে হয়৷ আমার মনে হলো, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে সেটা থাকলে কেমন হয়?”

গ্রেগর স্তাভরু নামের এই সার্জেন অত্যন্ত অভিজ্ঞ মানুষ৷ ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি অগুন্তি টিউমার দূর করেছেন৷ তা সত্ত্বেও অপারেশন থিয়েটারে নতুন প্রযুক্তির প্রয়োগের বিষয়টি তিনি খোলামনে দেখছেন৷

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সেখানে উপস্থিত থেকে সফটওয়্যার মনিটার করছেন৷ এই মুহূর্তে এআই পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ প্রতিটি অপারেশনের মাধ্যমে সেই প্রযুক্তির উন্নতি ঘটছে৷

অপারেশনের সময়ে সহকারি ডাক্তারও ডেটা গগলস পরে আছেন৷ অর্থাৎ, প্রক্রিয়াটি দুই জন ডাক্তারের নিয়ন্ত্রণে রয়েছে৷ টিউমার কেটে বাদ দেওয়ার সময়ে কয়েক মিলিমিটার এদিক-ওদিক হলেই রোগীর জীবন-মরণ নির্ধারণ হতে পারে৷

অপারেশনের সময় কোনো গুরুত্বপূর্ণ শিরা কাটলে চলবে না৷ ঠিক কোথায় ছুরি চালাতে হবে, এআই তার আরো সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ সম্ভব করছে৷ কম্পিউটার-নিয়ন্ত্রিত চশমার সাহায্যে টিউমারের থ্রিডি ইমেজ এবং রক্ত চলাচলের শিরা ফুটিয়ে তোলা হয়৷ হামরাজ জাভাহেরি বলেন, ‘‘এখন তিনি সেই সব শিরা ও সেগুলির অবস্থান দেখতে পাচ্ছেন৷ ফলে আর্টারি ভুল করে না আরো সতর্কভাবে কাটতে সুবিধা হচ্ছে৷ দুর্ঘটনা এড়ানো যাচ্ছে৷”

তিন ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশনের মাধ্যমে টিউমার কেটে বাদ দেওয়া হলো৷ রোগীও ভাল আছেন৷ প্রতিটি অপারেশন থেকে এআই শিক্ষা নেয়৷ সার্জেনের দক্ষতার সঙ্গে সঙ্গে সফটওয়্যারের অবিরাম বিকাশ ঘটছে৷ অপারেশন থিয়েটারে মানুষের ভুল মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে৷ প্রযুক্তি সেই ঝুঁকি কমিয়ে দেয়৷ গ্রেগর স্তাভরু বলেন, ‘‘সত্যি বলতে কি আমি বেশ সন্তুষ্ট৷ কাঠামো ও তার সঠিক অবস্থান দেখতে পেয়ে খুব সুবিধা হয়েছে৷ সেই সব ইমেজ দেখে সার্জারির কাজটা অনেক সহজ হয়েছে, যেমনটা আমরা ভাবতে পারি নি৷ বিশেষ করে মাঝের অংশ, যেখানে বিশাল টিউমার শিরা ঠেলে সরিয়ে দিয়েছিল, বিশেষ করে সেই অংশের জন্য অনেক সাহায্য পেয়েছি৷”

হৃদযন্ত্রের মতো অঙ্গ সরানোর অপারেশনে এআই-এর প্রয়োগ হবে আগামী পদক্ষেপ৷

-ডয়চে ভেলে

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa