এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের মালিকানায় পরিবর্তন এসেছে। ১১তম আসরের ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক অ্যান্ড হারল্যান্ড কোম্পানি এবং তাদের সঙ্গে রয়েছেন ওয়ালটন গ্রুপ। দলটির নাম দেয়া হয়েছে ঢাকা নওয়াব।

অন্যদিকে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ফিরে পেয়েছেন এসকিউ স্পোর্টস। টুর্নামেন্টের প্রথম দুই আসরে চিটাগং কিংস নামে অংশ গ্রহণ করেছিল দল। দ্বিতীয় আসরে ফাইনালেও উঠেছিল দলটি। কিন্তু সেই মৌসুমের পর এসকিউ স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের ও খেলোয়াড়দের বিলম্ব করে বেতন দেয়ার অভিযোগ আনা হয়। পরে এসকিউ স্পোর্টসকে সকল প্রকার ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেয়াসহ নিষিদ্ধ করা হয়। একই সাথে দলটিকে বিলুপ্ত করা হয়।

তবে বিসিবির সঙ্গে আগের হিসাব মিটিয়ে আবারও দল নিয়েছে এসকিউ স্পোর্টস। আগের নাম চিটাগং কিংস হিসেবেই মাঠে নামবে দলটি। বাকি চার দলের কোনো পরিবর্তন আসেনি।

একনজরে আসন্ন বিপিএলে অংশগ্রহণ করা ৭টি দলের নাম

১. রংপর রাইডার্স (বসুন্ধরা গ্রুপ)

২. ফরচুন বরিশাল (ফরচুন গ্রুপ)

৩. খুলনা টাইগার্স (মাইন্ডট্রি লিমিটেড)

৪. সিলেট স্ট্রাইকার্স (ফিউচার স্পোর্টস)

৫. দুর্বার রাজশাহী (ভ্যালেন্টাইন গ্রুপ)

৬. ঢাকা নওয়াব (রিমার্ক হারল্যান্ড গ্রুপ)

৭. চিটাগং কিংস (এসকিউ স্পোর্টস)