আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরেছে বাংলাদেশ দল। দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১১০ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।
দুই ওপেনার ভিষ্মি গুনারত্নে ও হার্শিতা সামারাবিক্রামার জুটিতে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। ভাষ্মিকে ১৪ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙ্গেন রাবেয়া। এরপর হাসিনি পেরারার ৪৩ রানের ওপর ভর করে বড় সংগ্রহ পায় দলটি। বাংলাদেশের পক্ষে জোড়া উইকেট নেন স্বর্না আক্তার।
জবাব দিতে নেমে বাংলাদেশের ৯ ব্যাটারই দুই অঙ্ক ছুতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন জ্যোতি। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে হার দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল বাংলাদেশ নারী দল।


মন্তব্য করুন