ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ মাস পর বাংলাদেশের টি–টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।