ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

শুক্রবার সন্ধ্যা থেকে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৬ জানুয়ারি ২০২৪   ৭০ বার পঠিত
শুক্রবার সন্ধ্যা থেকে ৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন

শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা, ছবি: সংগৃহীত  

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে ১৫টি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে ট্রেনসহ ৬টি যানবাহন ও ৯টি স্থাপনায় আগুন দেয়া হয়েছে। স্থাপনার মধ্যে ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি উচ্চবিদ্যালয় রয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী মোড়ে এক পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। আর রাজধানীর গোপীবাগে গতকাল রাত ৯টা ৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন।

ফায়ার সার্ভিস বলছে, গতকাল দিবাগত রাত ১২টার পরপর হবিগঞ্জের চুনারুঘাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে, রাত দেড়টার দিকে গাজীপুরের চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে ও রাত পৌনে তিনটার দিকে গাজীপুরের টিএনটি আদর্শ উচ্চবিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে সিলেটের সাতমাইল এলাকায় রাত পৌনে তিনটার দিকে একটি ট্রাকে ও একই সময় ফেনীর লালপুরে দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়।

সরকারি এ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার রাত তিনটার কিছু সময় আগে কক্সবাজারের রামুতে একটি স্থাপনায়, ভোর সাড়ে চারটার দিকে ময়মনসিংহের গফরগাঁও এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে, ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম মহানগরীর নিশ্চিন্তপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে, সকাল ছয়টার কিছু আগে সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানে, সকাল সাড়ে ছয়টার দিকে শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে, আজ সকাল আটটার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আর সকাল সোয়া নয়টার দিকে ময়মনসিংহের নান্দাইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa