নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ৫৮ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো নিউজিল্যান্ড।

শুক্রবার (৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে কিউইরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে ১০২ রানে অলআউট হয়ে যায় ভারতের মেয়েরা।