ভারত-বাংলাদেশ ম্যাচ দিয়েই অভিষেক হল গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটির। সেখানেই টাইগাররা আগে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ১২৭ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে হেসেখেলে ৭ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক দল।
রোববার (৬ অক্টোবর) গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ১১ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিক দল।
বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের হয়ে ইনিংস শুরু করতে আসেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এই দুই জনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ম্যান ইন ব্লুরা। স্যামসন ও অভিষেকের ব্যাটে ২৫ রানের জুটি গড়ে তারা। তবে এরপরই ভুল বোঝাবুঝিতে রান আউট কাটা পরে সাজঘরে ফেরেন শর্মা। যাবার আগে ১৬ রান করেন তিনি।
এরপর ব্যাটিংয়ে এসে ভারতের অধিনায় সূর্যকুমার যাদব স্যামসনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন। তাদের মারকুটে ব্যাটিংয়ে দিশেহারা হয় টাইগার বোলাররা। তবে দলীয় ৬৫ রানে সূর্য আউট হলে ভাঙে ৪০ রানের এই জুটি। ফেরার আগে ২৯ রান করেন ভারতীয় অধিনায়ক। সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি স্যামসন। দলীয় ৮০ রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। স্কোরবোর্ডে যোগ করেন ব্যক্তিগত ২৯ রান। এরপর চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়া-নীতিশ কুমার রেড্ডির ব্যাটে জয়ের ভীত তৈরি করে ফেলে ভারত। মাত্র ১১ দশমিক ৫ ওভারেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিক দল।
এর আগে, নতুন জার্সিতে নতুন ভাবে শুরুর প্রত্যায়ে ব্যাটিংয়ে ইনিংস শুরু করতে আসেন লিটন কুমার দাস ও পারভেজ ইমন। তবে ব্যর্থতার পরিচয় দিয়েছে টাইগার ওপেনাররা। বলের মুখোমুখি প্রথম বলেই বাউন্ডারি হাঁকান লিটন। তবে আর্শদীপ সিংয়ের করা পরের বলেই আউট হন তিনি।
এদিকে দীর্ঘদিন পর দলে ফিরলেও সেটা কাজে লাগাতে পারেননি ইমন। ৮ রানে আর্শদীপের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ইনসাইড এজ হয়ে বোল্ড হন তিনি। এরপর পাওয়ার প্লে-র বাকি সময় দেখে খেলেন শান্ত ও হৃদয়। এই দুই জনের ব্যাটে পাওয়ার প্লের বাকি সময় ৩৯ রান সংগ্রহ করে। তবে পাওয়ার প্লের পরের ওভারেই ২৬ রানের জুটি ভাঙ্গে তাদের। দলীয় ৪০ রানে বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। তার ব্যাট থেকে আসে ১৮ বলে ১২ রান।
এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় টাইগাররা। মাহমুদউল্লাহ রিয়াদ ২ বলে ১ ও জাকের আলি ৬ বলে ৮ রান করে আউট হন। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র আস্থা হয়ে টিকে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু অন্য সবার মতো হতাশ করলেন তিনিও। দলীয় ৭৫ রানে বারুনের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন শান্ত। যাবার আগে ২৫ বলে ২৭ রান করেন শান্ত।
এদিকে শান্ত আউট হলে একপ্রান্ত আগলে রাখেন মিরাজ। শেষ পর্যন্ত তার অপরাজিত ৩৫ রানের ক্যামিং ইনিংসে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও আর্শদীপ সিং।


মন্তব্য করুন