বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রনি (১৯) হত্যা মামলার অন্যতম আসামি ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নূর ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৬ অক্টোবর) আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর এএসপি (মিডিয়া) শিহাব করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর গুলি করে। ১৯ জুলাই মোহাম্মদ রনিকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর রনির বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নূর ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।