রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ আবু হাজী গলিতে আওয়ামী লীগ নেতা মো: জাহাঙ্গীরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৬ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে।

নিহতের ভাতিজা মো: রুবেল জানিয়েছেন, বাসার অদুরে আবু হাজী গলিতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের নিজেদের বাড়ি ভাড়া দিয়ে চলেন।

এমনিতে তেমন কিছু করতেন না। আওয়ামী লীগ কর্মী ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
তবে কি কারনে ঘটনাটি ঘটিয়েছে তৎক্ষনিক জানতে পারেন নি। তবে তার সাথে আসা আরেক জন বলেছেন, চাঁদাবাজি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি ঘটতে পারে বলে শুনেছেন।

আসলে প্রকৃত ঘটনা এলাকায় যাওয়ার পর হয়তো বলা যাবে।