আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অল্পের জন্য তিনশ রানের পুঁজি না পাওয়া ভারত ম্যাচ জিতলো ১৩৩ রানের ব্যবধানে। সাদা বলের টেস্ট সিরিজে ‘হোয়াইটওয়াশ’ হওয়া বাংলাদেশ এবার টি-টোয়েন্টি সিরিজেও এড়াতে পারলো নাহ হোয়াইটওয়াশের লজ্জা। হতশ্রী ব্যাটিং-বোলিংয়ে লজ্জায় ভাসালো বাংলাদেশি সমর্থকদের। হায়দরাবাদে ২৯৮ রানের ম্যাচ জিততে ‘প্রায়’ অসম্ভব লক্ষ্য তাড়ায় বাংলাদেশ করতে পেরেছে ১৬৪ রান। ম্যাচ হেরেছে ১৩৩ রানের বিশাল ব্যবধানে।
শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং নেমে ভারতীয় ব্যাটসম্যানদের সামনে তুলোধুনা হলেন বাংলাদেশের বোলাররা। একের পর এক বাউন্ডারিতে ৬ উইকেটে ২৯৭ রান করল স্বাগতিকরা। ২০ ওভারের খেলায় ২৫টি চারের সঙ্গে ২২টি ছক্কা মেরেছে ভারত। সব মিলিয়ে শুধু বাউন্ডারি থেকেই তারা করেছে ২৩২ রান।
হায়দরাবাদে ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই মায়াঙ্ক যাদবের বলে ফিরে যান পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার তামিমও ১৫ রানের বেশি করতে পারেননি। এরপর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে আরেকবার ব্যর্থতার পরিচয় দেন। ১৪ রান করেই সাজঘরে ফেরেন। এরপর চতুর্থ উইকেটে ৫৩ রান যোগ করেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। ফিফটির কাছে গিয়ে সাজঘরে ফেরেন লিটন। প্যাভিলিয়নে যাওয়ার আগে ৪২ রান করেন তিনি।
শেষ দিকে তাওহীদ হৃদয় উইকেট ধরে রেখে রান সংগ্রহের চেষ্টা করেন। ইনিংসের ১৭তম ওভারে নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। ২৫ বলে ৪২ রানের ইনিংস খেলেন লিটন কুমার দাস। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে ৯ বলে ৮ রান করে আউট হন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদেরকে ১০৪ রানে হারিয়েছিল ভারত। আর ভারতের এটি রানের হিসেবে তৃতীয় বড় জয়।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন ওপেনার অভিষেক শর্মা। তবে এই ধাক্কা স্বাগতিকদের রান উৎসবের পথে বাধা হয়ে দাড়ায়নি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরু থেকেই আগ্রাসন চালান সঞ্জু ও সুর্যকুমার। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে ভারত। প্রথম ৬ ওভারে করেছে তারা সংগ্রহ করে ১ উইকেটে ৮২ রান।
ভারতের পক্ষে ৪৭ বলে সর্বোচ্চ ১১১ রান করেছেন সাঞ্জু স্যামসন। অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ খেলেন ৩৫ বলে ৭৫ রানের ইনিংস। দুজন মিলে দ্বিতীয় ইনিংসে গড়েন ১৭৩ রানের জুটি। শেষ দিকে রায়ান পরাগ ১৩ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৪ ও হার্ডিক পান্ডিয়া ১৮ বলে চারটি করে চার ও ছক্কায় ৪৭ রানের ইনিংস খেলে ভারতকে তিনশ’ ছোয়া পুঁজি এনে দেন।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান। বিপরীতে ৪ ওভারে ৬৬ রান খরচ করেন তিনি। যা বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এছাড়া তাসকিন ৪ ওভারে ৫১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। মুস্তাফিজ ৪ ওভারে ৫২ রান দিয়ে এক উইকেট নিয়েছেন।


মন্তব্য করুন