ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) আলিমুজ্জামান চৌধুরী (৫৮) নামে একজন হাজতী মারা গেছেন। রোববার (১৩ অক্টোবর) রাত সারে ৯টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়ে ওই বন্দি। পরে কারারক্ষিরা ওই বন্দিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই হাজতীর বাবার নাম বাকা মিয়া চৌধুরী। তবে তাৎক্ষনিকভাবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায় নাই।