ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের। রোবাবর সন্ধ্যায় তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণকে ভোট বর্জনের কথা বলেছিল। কিন্তু ব্যালটের মাধ্যমে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, জনগণ তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিয়েছে। ভোট প্রদানে কোনো প্রকার ভয়-ভীতি, হস্তক্ষেপ হয়নি। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সবচেয়ে বেশি যাদের কাছে কৃতজ্ঞ তারা হলো বাংলাদেশের জনগণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জনগণের বিজয়। পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসি বাস্তবায়িত না।



মন্তব্য করুন