দুই টেস্টের সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের পর এবারই প্রথম টেস্ট সিরিজ খেলতে আসলো দলটি।

বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন সাউথ আফ্রিকা দল। চোটে থাকলেও বাভুমা দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি।

এই টেস্ট ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বাভুমা। দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২১ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্টটি।

২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি। ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে সাউথ আফ্রিকার।