আড়াই মাসের ইনজুরির পর ঘরের মাঠে খেলতে নেমে দুর্দান্ত হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। ফলে প্রতিপক্ষ বলিভিয়ার জালে ছয় গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবেসেলেস্তিরা।

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বেলগ্রানোতে অবস্থিত ইস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই স্টেডিয়ামটি রিভার প্লেট ক্লাবের মালিকানাধীন।

খেলার পুরো প্রথমার্ধেই বলিভিয়ার রক্ষণে ছড়ি ঘুরিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথম ৪৫ মিনিটেই আর্জেন্টিনা ঝুড়িতে যোগ হয় ৩ গোল। মেসির হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন বাকি দুই স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ। অন্য গোলটা এসেছে আলভারেজের বদলি নামা থিয়াগো আলমাদার পা থেকে।

ম্যাচের ১৯ মিনিটে আর্জেন্টিনাকে প্রথম গোল এনে দেন মেসি। লাউতারো মার্তিনেজের পাস ধরে মেসির বা পায়ের ক্লিনিক্যাল ফিনিশে আসে এই গোল। ৮৪ আর ৮৬ মিনিটে আবারও বলিভিয়ার জালে বল পাঠান মেসি। ডিবক্সের বাইরে থেকে বাম পায়ের বাঁকানো সেই শটগুলো ঠেকানোর উপায় ছিল না বলিভিয়ান গোলকিপারের।