দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিবি। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঘোষণা করা ১৫ জনের দলে নেই কোনো নতুন মুখ। তবে যাকে নিয়ে সবার কৌতূহল, আগ্রহ সেই সাকিব আল হাসান যথারীতি আছেন দলে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।


মন্তব্য করুন