ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

পথহারা দুই নারীকে উদ্ধার করল উবার উট

প্রযুক্তি ডেস্ক
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   ১০২ বার পঠিত
পথহারা দুই নারীকে উদ্ধার করল উবার উট

ইন্টারনেটে একটি বেশ মজার ভিডিও ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা দুই নারী নিরুপায় হয়ে উবার অ্যাপের শরণাপন্ন হন। সেখানে তারা ‘উবার ক্যামেল’ বা উট অপশন খুঁজে পেয়ে বিস্মিত হয়ে পড়েন। গত বুধবার এই মজার ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

দুই নারী সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিলেন। এ সময় তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে বিপাকে পড়েন তারা। সুবিশাল, সুবিস্তৃত মরুভূমিতে পথ হারিয়ে হঠাৎ করেই উবার অ্যাপ খুলে বসেন তাদের একজন। অপ্রত্যাশিতভাবে ভ্রমণের বিকল্প হিসেবে ‘উট’ দেখতে পান তিনি। এই অস্বাভাবিক পরিবহনটি বুকিং দেওয়ার কিছুক্ষণ পরই সেখানে এক ব্যক্তি উট নিয়ে হাজির হন। নিজেকে ‘উবার ক্যামেল ড্রাইভার’ বলে পরিচয় দেন তিনি। এক নারী তাৎক্ষণিকভাবে উটের পিঠে চেপে বসেন। এ সময় অপর জন অবাক হয়ে বলেন, পথ হারিয়ে আমরা সত্যি সত্যি উট ডেকে এনেছি।

এরপর উবার ডাকা সেই নারী চালককে জিজ্ঞাসা করেন, আপনার জীবিকার উৎস কী? জবাবে তিনি বলেন, আমি উবার ক্যামেল সেবা দিই।

আমি মরুভূমিতে পথ হারানো মানুষকে সাহায্য করি। চালক ব্যাখ্যা দেন, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষদের সহযোগিতা দেওয়ায় তার পারদর্শিতা রয়েছে।

দুবাই-হাট্টা সড়কের আল বাদাইয়ের নামের অবস্থানে এই ভিডিওটি ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
অল্প সময়ের মাঝে এই ভিডিও সামাজিকমাধ্যমে সাড়া ফেলে দেয়। নেটিজেনরা এই ক্লিপ দেখে ও শেয়ার করে মজা পান। অনেকে বিস্ময় প্রকাশ করেন। আবার অনেকে একে ‘নকল’ ভিডিও বা ‘সাজানো’ ঘটনা বলেও অভিহিত করেন।

এক ইউজার লেখেন, শুধু দুবাইতেই আপনি তেমন কোনো চিন্তা না করেই উবারে উট ডেকে আনতে পারবেন।

আরেকজন মজা করে লেখেন, নিরাপত্তার খাতিরে উটের লাইসেন্স প্লেট পরখ করে নিতে ভুলবেন না।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa